কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ঢাকার জেলা প্রশাসক
আজ ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক চলাচল সীমিত করনের নির্দেশনার প্রেক্ষিতে মিরপুরের কালাপানি বস্তিতে কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি মিরপুরস্থ শিশুমেলা স্কুল প্রাঙ্গণে ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে দুধ, চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা Charity Right এর আর্থিক সহযোগিতায় পরিচালিত শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ হয়। খাদ্যসামগ্রী বিতরণ শেষে ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন যে, করোনাভাইরাসজনিত মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ সরকারের ৩৩৩ নাম্বারে কল করে যারা খাদ্য সহযোগিতা চাচ্ছেন প্রশাসনের পক্ষ হতে তাদেরকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।


