শিরোনাম

South east bank ad

জুয়া খেলার অপরাধে রংপুরে ৫ জনকে জরিমানা

 প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

জুয়া খেলার অপরাধে রংপুরে ৫ জনকে জরিমানা

রংপুর নগরীতে জুয়া খেলার অপরাধে ৫ জনকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে রংপুর নগরের শাপলা চত্ত্বর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‍্যাব-১৩ এর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ৫ জন জুয়ারিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জুয়া প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: