শিরোনাম

South east bank ad

৭১ এর ৩ মার্চ রংপুরে শহীদ শঙ্কু সমজদার এর বাড়িতে জেলা প্রশাসক আসিব আহসান

 প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

৭১ এর ৩ মার্চ রংপুরে শহীদ  শঙ্কু সমজদার এর বাড়িতে জেলা প্রশাসক আসিব আহসান

বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরের শঙ্কু সমজদার। ৭১’ এর ৩ মার্চ সারাদেশের মতো রংপুরেও হরতাল পালিত হয়। হরতালের পক্ষে বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শঙ্কু সমজদার। তারপর থেকেই আজকের এই দিনটিকে শহীদ শঙ্কু দিবস পালন করে আসছে রংপুরের মানুষ।

এ উপলক্ষে আজ দুপুর ১২টায় রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শহীদ শঙ্কু সমজদারের বাড়িতে যান। এসময় তিনি শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের সাথে দেখা করেন ও তার খোঁজ খবর নেন। এসময় জেলা প্রশাসক শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের হাতে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: