টিভিএস নিয়ে এল ‘অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি’ মোটরসাইকেল
সোমবার সন্ধ্যায় এক ডিজিটাল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে ‘অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি’, সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি।
তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই মোটরসাইকেলটি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড উদ্বোধন করল। স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির সঙ্গে এই মোটরসাইকেলটিতে দেয়া হয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স।
এক ডিজিটাল অনুষ্ঠানের মধ্য দিয়ে মোটরসাইকেলটির শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন।


