শিরোনাম

South east bank ad

এসআইবিএলের সিলেট অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এসআইবিএলের সিলেট অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসির সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর একটি হোটেলে শনিবার এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম ও রওশন আক্তার। এসআইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের এসইভিপি আবু রুশদ ইফতেখারুল হক; প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান; সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসার ও উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন। সভায় শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রফতানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্ব আরোপ করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: