ইউনাইটেড ইন্স্যুরেন্সের নতুন সিইও শিহাব উল্লাহ
বীমা খাতের তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ শিহাব উল্লাহ আল-মানজুর।
১৭ জুন অনুষ্ঠিত বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নিয়োগ অনুমোদন করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১১ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা শূন্য ৪ পয়সায়। যা আগের হিসাব বছরে ছিল ৩০ টাকা ৫৯ পয়সা।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে এককভাবে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে এককভাবে ৩১ টাকা ৪২ পয়সায়।
২০২২ হিসাব বছরে শেয়াহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৬৮ পয়সায়।
১৯৯০ সালে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯১ কোটি ৬১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ। এর মধ্যে ৫৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ২১ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।


