সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায়
আধুনিক ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংক পিএলসির মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর মতিঝিলের পুরানা পল্টন এলাকার বক্স কালভার্ট সড়কের ৬৫/২/২ ডিআর টাওয়ারে (দ্বিতীয় তলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক অবকাঠামো ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধাসম্পন্ন স্থানান্তরিত মতিঝিল শাখা থেকে গ্রাহকদের শরিয়াহসম্মত ইসলামিক ব্যাংকিংয়ের পূর্ণাঙ্গ সেবা দেয়া হবে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে তার অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম বলেন, ‘গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেয়াই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় মতিঝিল শাখাটি (ইসলামিক ব্যাংকিং) নতুন ও উন্নত স্থানে স্থানান্তর করা হলো। সুপরিসর এ শাখার মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সেবার দুয়ার উন্মোচিত হলো। আমরা গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম। শাখা প্রধান মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা অংশ নেন।


