শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক ও শাহ আলী মহিলা কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংক ও শাহ আলী মহিলা কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নজীম এ চৌধুরী এবং শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় কলেজটির শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহের ব্যবস্থা, প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের জন্য রয়েছে পেরোল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড প্রাপ্তির সুবিধা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: