শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদসহ ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান এবং ফকির আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।


