শিরোনাম

South east bank ad

এতিম শিশু-প্রবীণদের জন্য বিশেষ ঈদ আয়োজন প্রাণ-আরএফএল গ্রুপের

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এতিম শিশু-প্রবীণদের জন্য বিশেষ ঈদ আয়োজন প্রাণ-আরএফএল গ্রুপের

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন থেকে বঞ্চিত প্রবীণ ও এতিম শিশুদের একত্র করে একটি বিশেষ উৎসবের আয়োজন করেছে শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।

‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত একটি প্রবীণ নিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রবীণ ও এতিম শিশুরা একে অপরের সঙ্গে বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে ঈদ আনন্দ উপভোগ করে। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে স্কুল ব্যাগ ও ড্রয়িং সামগ্রী দেয়া হয়। পাশাপাশি প্রবীণ নিবাসে বসবাসরত প্রবীণদের দেয়া হয় ঈদ পোশাক।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘প্রতি বছরই আমরা ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনটি করে আসছি। এবারের উদ্যোগের মাধ্যমে প্রবীণ ও এতিম শিশুদের একত্র করে তাদের ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: