দর কমার শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের দুই কার্যদিবসে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ৮ শতাংশ দর হারিয়েছে।
সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৫ টাকা ৬০ পয়সায়। এতে শেয়ারটির ডিএসইর দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সম্প্রতি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসইর পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছিল। এর জবাবে কোম্পানিটি জানায়, এ দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৬ টাকা ১৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৬ টাকা ১০ পয়সায়।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এর ৩৭ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।


