শিরোনাম

South east bank ad

এনআরবি ব্যাংককে প্রিন্সিপাল সদস্যের লাইসেন্স দিল মাস্টারকার্ড

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনআরবি ব্যাংককে প্রিন্সিপাল সদস্যের লাইসেন্স দিল মাস্টারকার্ড

এনআরবি ব্যাংক পিএলসিকে প্রিন্সিপাল সদস্যের লাইসেন্স দিয়েছে মাস্টারকার্ড।

এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ডের ডেবিট-ক্রেডিট, প্রিপেইড ও এসএমই কার্ড ইস্যু করতে সক্ষম হবে। এ উপলক্ষে সম্প্রতি এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খানের কাছে প্রিন্সিপাল সদস্যপদের লাইসেন্স হস্তান্তর করেন।

এনআরবি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের এটিএম, পিওএস, ই-কমার্স প্লাটফর্মগুলোয় নিরাপদ ও নিরবচ্ছিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক পেমেন্ট সমাধান দেবে। পাশাপাশি মাস্টারকার্ডের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং উন্নত ডিজিটাল পেমেন্ট ক্ষমতার অ্যাকসেস প্রদান করবে।

অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক সোহেল আলীম, এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার ও আনোয়ার উদ্দিন, এসইভিপি মো. রেজাউল শাহরিয়ার এবং কার্ডস প্রধান খাজা ওয়াসিউল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: