শিরোনাম

South east bank ad

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম লতিফ হাসানের যোগদান

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম লতিফ হাসানের যোগদান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) স্ট্রাকচার্ড করপোরেট কার্যক্রমকে আরো শক্তিশালী করতে ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন এম লতিফ হাসান। একই সঙ্গে তিনি ব্যাংকটির স্ট্রাকচার্ড করপোরেট বিভাগের প্রধান হিসেবে কাজ করবেন।

সম্প্রতি এম লতিফ হাসান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে যোগ দেন। যোগদানের আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড বাংলাদেশের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি ইউসিবির করপোরেট ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

তিন দশকের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশী ও বিদেশী বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হাবিব ব্যাংক লিমিটেডে যোগ দেয়ার আগে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তার কর্মজীবনে সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকিং খাতে রিলেশনশিপ ও ব্যবসা ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থায়ন ও পরিচালন কার্যক্রমে তিনি দক্ষতা অর্জন করেছেন।

নতুন দায়িত্বে এম লতিফ হাসান স্ট্রাকচার্ড করপোরেট বিভাগ পরিচালনা করবেন। বিশেষায়িত করপোরেট অর্থায়ন সেবা সম্প্রসারণ, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং নতুন ও টেকসই আর্থিক কৌশলের মাধ্যমে এ খাতের ব্যবসা সম্প্রসারণে তিনি নেতৃত্ব দেবেন।

তিনি বেজেল দুই নীতিমালা বাস্তবায়ন কোর কমিটি এবং কর সংস্কার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স প্রতিষ্ঠান থেকে ঋণ দক্ষতা মূল্যায়ন বিষয়ে সনদ অর্জন করেন।

শিক্ষাজীবনে এম লতিফ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। দেশ ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার অভিজ্ঞতাও তার রয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিবারে তাকে স্বাগত জানানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এম লতিফ হাসানের অভিজ্ঞতা ও নেতৃত্ব স্ট্রাকচার্ড করপোরেট কার্যক্রমের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: