শিরোনাম

South east bank ad

ইউসিবিতে ডিএমডি পদে যোগ দিলেন লতিফ হাসান

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইউসিবিতে ডিএমডি পদে যোগ দিলেন লতিফ হাসান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন এম লতিফ হাসান। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে করপোরেট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইউসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংক খাতে লতিফ হাসানের রয়েছে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা। ইউসিবিতে তিনি স্ট্রাকচার্ড করপোরেট বিভাগ পরিচালনা করবেন এইচবিএলের আগে লতিফ হাসান স্ট্যান্ডার্ড ব্যাংকে ডিএমডি ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে সিটিব্যাংক-এনএ, ইস্টার্ন ব্যাংক ও প্রাইম ব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

লতিফ হাসান বেজেল-২ কোর ইমপ্লিমেন্টেশন টিম এবং ট্যাক্স রিফর্ম কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে সিএসএ (ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট) সার্টিফায়েড।

লতিফ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: