শিরোনাম

South east bank ad

প্রিমিয়ার ব্যাংকে একযোগে ৬৯০ কর্মীর পদোন্নতি

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকে একযোগে ৬৯০ কর্মীর পদোন্নতি

কর্মীদের উন্নয়ন ও স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি একযোগে ৬৯০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি প্রসঙ্গে ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক পরিবার একসঙ্গে এগিয়ে যাওয়ার বিশ্বাসে কাজ করে। যখন একজন কর্মী এগিয়ে যান, তখন পুরো প্রতিষ্ঠানই শক্তিশালী হয়। আমার বিশ্বাস, পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকাররা গ্রাহকদের আরো ভালো সেবা দেবেন, পাশাপাশি আরো বেশি দায়িত্ব নিয়ে ব্যাংকের প্রতি নিবেদিত হয়ে কাজ করবেন।’

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, ‘কর্মীদের সমৃদ্ধিই ব্যাংকের সমৃদ্ধি। পদোন্নতি শুধু একটি স্বীকৃতি নয়, এটি দায়িত্ব ও নেতৃত্বের নতুন সুযোগ।’

ব্যাংকের ভিপি ও মানবসম্পদ প্রধান (চলতি দায়িত্ব) মো. মইনুল হক সিরাজী জানান, ব্যাংক কর্তৃপক্ষ বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের মূল ভিত্তি হলো তার মানবসম্পদ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: