ট্রাস্ট ব্যাংকের আলীকদম শাখার উদ্বোধন
ট্রাস্ট ব্যাংক পিএলসি বান্দরবানের আলীকদম বাজারের মুজিব মার্কেটে ‘আলীকদম শাখার’ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে ব্যাংকের হেড অব বিজনেস ও এসইভিপি মো. মাহবুব হোসেন এবং হেড অব জেনারেল সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি ও এসইভিপি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।


