জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত শান শাহেদ
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল গভর্নিং বোর্ড গঠিত হয়েছে। নবনির্বাচিত এ জাতীয় বোর্ডে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা ও সংগীতশিল্পী শান শাহেদ।
সম্প্রতি রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত জেসিআই বাংলাদেশের জাতীয় সাধারণ সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেফিন রাফি আহমেদ। একই সঙ্গে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট পদে দায়িত্ব পান শান শাহেদ।
প্রতিক্রিয়ায় শান শাহেদ বলেন, ‘জেসিআই বাংলাদেশের মাধ্যমে আমি তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে কাজ করতে চাই। পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে তরুণদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সংগঠনটি আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।’
দীর্ঘদিন ধরে জেসিআইয়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত শান শাহেদ। ২০১৪ সালে জুনিয়র চেম্বার চট্টগ্রামের সাধারণ সদস্য হিসেবে তার যাত্রা শুরু হয়। পরে ২০১৭ সালে সংগঠনটির ডিরেক্টর, ২০১৮ সালে ট্রেজারার, ২০১৯ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২০ সালে জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে জেনারেল সেক্রেটারি এবং ২০২২ সালে জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।


