শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ঢাকা ব্যাংক

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ঢাকা ব্যাংক

ডিজিটাল ক্ষুদ্র ঋণের পুনঃঅর্থায়ন সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রূপ রতন পাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় ঢাকা ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ এবং কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও বিনিময় করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও যুগ্ম পরিচালক নিশাত আফরোজ বিন্নি এবং ঢাকা ব্যাংকের ডিএমডি এএমএম মুঈন উদ্দিন ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মোসলে সাদ মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: