হজ ফাইন্যান্স ও নগদের মধ্যে চুক্তি
‘নগদ’ ও হজ ফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের এমডি খন্দকার রুমী এহসানুল হক, ডিএমডি মসিউদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আফআ মো. শফিউদ্দিন প্রমুখ। চুক্তির আওতায় হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেয়া যাবে নগদে।


