পাবনায় স্যামসন এইচ চৌধুরীর নামে সড়ক উদ্বোধন
প্রয়াত শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মদিনে গতকাল ২৫ সেপ্টেম্বর শনিবার পাবনার সুজানগর পৌরসভা ও উপজেলা পরিষদের উদ্যোগে তার নামে পৌর এলাকার একটি সড়কের নামকরণ করা হয়েছে।
এ সময় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। এ সড়কের নামফলক উন্মোচন করেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নামফলক উন্মোচন করেন।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।


