শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকার অনুদান

 প্রকাশ: ২৮ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকার অনুদান

বন্যাদুর্গতদের মাঝে বিতরণের জন্য সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ কোটি টাকার চেক দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে চেক তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: