শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৩৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৩৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩৩৯তম সভা গত ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোঃ জাহেদুল হক, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন এবং নজমুল হক চৌধুরী অংশগ্রহণ করেন। সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান,উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: