শিরোনাম

South east bank ad

এসেছে নতুন হিরো মোটরসাইকেল

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এসেছে নতুন হিরো মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক ভারতের হিরো ব্র্যান্ডের দুটি নতুন মডেলের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে এনেছে নিলয় মোটরস। ‘স্পেল্ডর প্রো ও প্যাশন প্রো’ নামের নতুন মডেলের মোটরসাইকেল দুটি হিরোর সর্বাধিক বিক্রীত মডেল। গতকাল মঙ্গলবার এ দুটি মডেলের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে বাজারজাতের ঘোষণা দেন নিলয় মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ। এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে মোটরসাইকেল দুটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আলাদা আলাদা দুই রঙের স্পেল্ডর প্রো মডেলের প্রতিটির বিক্রয়মূল্য ১ লাখ ৩৩ হাজার ৯৯০ টাকা। আর প্যাশন প্রো রয়েছে তিন রঙের, প্রতিটির বাজারমূল্য ১ লাখ ৪৭ হাজার ৯৯০ টাকা। অনুষ্ঠানে নির্মাতা প্রতিষ্ঠান হিরো মটকর্পের এশিয়া অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা বলেন, প্রতিটি মোটরসাইকেলের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিরো মটকর্পের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নিলাংশু নন্দী, নিলয় মোটরসের বিক্রয়প্রধান বদরুদ্দোজা প্রমুখ।
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: