শিরোনাম

South east bank ad

নতুন মডেলের বাজাজ পালসার এখন দেশের বাজারে

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নতুন মডেলের বাজাজ পালসার এখন দেশের বাজারে
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বাজারে নতুন মডেলের মোটরসাইকেল বাজাজ পালসার-১৫০ এএস নিয়ে এসেছে উত্তরা মোটরস। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান গতকাল সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মোটরসাইকেলটির বিপণন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করায় উত্তরা মোটরসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে জনগণ সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। অনুষ্ঠানে বলা হয়, অধিক নিয়ন্ত্রণ ও নিরাপদের জন্য নতুন এই মোটরসাইকেলের সামনে ও পেছনে প্রশস্ত টিউবলেস টায়ার, নির্ভরযোগ্য ব্রেকিংসহ আরও নানা সুবিধা রয়েছে। এতে আরও জানানো হয়, এ দেশের তরুণদের কাছে পালসার একটি পছন্দের মোটরসাইকেল। নতুন মডেলের মোটরসাইকেলটি উত্তরা মোটরসের শোরুম ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে। অনুষ্ঠানে উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান, ব্যবসায়িক পরিকল্পনা প্রধান নাইমুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসাইন, বিপণন পরিচালক মীর মোহাম্মদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: