গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল-১৯/০২/২০২২খ্রিঃ অনুমান ১৫:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ আবুল হোসেন নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ আব্দুস সালাম, এএসআই (নিঃ)/ বিশ্বজিৎ রায়, , কনস্টেবল/৭৩৬ উত্তম রায়, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই কনস্টেবল/১১৬৮ সোহাগ মিয়া, মোটরযান শাখা, এসএমপি, সিলেট-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ সেনপাড়া মনিপুরী পাড়াস্থ রুদ্র স্টোর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। ছাইদুল ইসলাম @ লেচু (২৩), পিতা- মোঃ কাশেম আলী, মাতা- মোছাঃ ছায়েরা বেগম, সাং-পাটলী, ডাকঘর- বুল্লা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- শিবলু মিয়ার কলোনী, মৌসুমী আ/এ-১০৪, আগপাড়া, রায়নগর, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট শহরের বিভিন্ন এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


