সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ৩৮তম স্থান অর্জন করেছে রূপালী ব্যাংক ত্রিশাল শাখা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রূপালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সারাদেশে ৫৮৬টি শাখার মধ্যে ময়মনসিংহ ত্রিশাল শাখা সর্বোচ্চ মুনাফা অর্জনকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সারাদেশের মাঝে অর্জন করেছে ৩৮তম স্থান। ৩৮তম স্থান অর্জন করায় গত ১৯ জানুয়ারী ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ কর্তৃক প্রদানকৃত অভিনন্দন পত্র বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক কাছ থেকে গ্রহণ করেন ত্রিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
ত্রিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কৃতজ্ঞতা নিবেদন করছি ত্রিশাল শাখার সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী, আমার প্রাণ প্রিয় সহকর্মী, সাবেক ব্যবস্থাপক ও শ্রদ্ধাভাজন জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধানসহ এমডি স্যার এর প্রতি। আগামীতে আরো ভাল কিছু ত্রিশাল শাখা অর্জন করবে ইনশাল্লাহ।


