শিরোনাম

South east bank ad

মাধবপুর দুই বিক্রয় কর্মীর টাকা ছিনতাই

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুরে দুই বিক্রয় কর্মীকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বত্তরা। শনিবার ১৫ জানুয়ারি দুপুর উপজেলার উত্তর শাহপুর মার কোম্পানীর নিকটে এ ঘটনা ঘটে। আহত বিক্রয়কর্মী জসীম উদ্দিনকে মাধবপুর উপজলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও সোহেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত দুই বিক্রয়কর্মী জানান, শনিবার দুপুরে গ্রাহকদের কাছ থেকে মোটরসাইকলের বকেয়া টাকা আদায় শেষ নায়াপাড়া অফিস ফেরার পথে ৪/৫ জন যুবক তাদের আটকিয়ে মারপিট করে আড়াই লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

হাসিখুশি মোটরসাইকলের ডিলার মোঃ শাহিন মিয়া জানান, এ ঘটনায় শাহপুর এলাকার বাহার মিয়া ও জাবেদ মিয়া নাম ২ যুবকের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা দেওয়া হয়েছে। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ঘটনা তদন্তে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: