শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বেতার এর তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ বেতার ঢাকা‘র বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান ‘‘তারুণ্যের কন্ঠ’’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৮ জানুয়ারি) শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠান ধারণ করা হয়।

স্থানীয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের মিলনায়তনে বাংলাদেশ বেতার এর উপস্থাপক সজিব দত্ত, কাওসার শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, প্রধান শিক্ষক একেএম ইয়হিয়া, যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি গত ৬ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহায়তায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ২২ জানুয়ারি শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানে প্রচার করা হবে বলে সূত্র জানিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: