১১ ইউপির নির্বাচনে নৌকা চেয়েছেন ৫৫ জন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার সারিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের অফিস নেতা-কর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে এ অবস্থা। এরই মধ্যে নেতাকর্মীদের নাম যাচাই-বাছাই শেষে দলীয় হাই কমান্ডের কাছে পাঠানো হয়েছে।
সারিয়াকান্দি উপজেলায় মোট ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তার মধ্যে সীমানা জটিলতা মামলায় চালুয়াবাড়ী ইউনিয়নে আপাতত নির্বাচন হচ্ছে না। ১১টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন থেকে ৪/৫ জন পর্যন্ত নেতা-কর্মীর নাম পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে যষ্ঠ ধাপে আগামি ৩১ জানুয়ারি। তফশিল ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের ব্যস্ততা শুরু হয়ে যায়। বিশেষ করে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য নেতা-কর্মী দৌড়-ঝাঁপ শুরু করেছেন। বিশেষ করে স্থানীয় সাংসদ সাহাদারা মান্নানের আর্শিবাদ পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও সাংসদের অত্যন্ত একান্ত নেতা-কর্মীদের সঙ্গে দলীয় মনোনয়ন লাভের জন্য চেষ্টা, তদবীর চালিয়ে যান মাস খানেক ধরে। এরই মধ্যে এসব নেতা-কর্মীদের পদভারে দলীয় অফিস সরগম হয়ে উঠেছে। আর ইউনিয়ন পর্যায়ে চায়ের দোকানগুলো আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে আসন্ন ইউপি নির্বাচন। তবে কে হচ্ছেন আগামী দিনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান, সবার নজর এখন সেদিকে।
উপজেলা আওয়ামী লীগের এতকাধিক নেতাদের সূত্র জানা গেছে, নারচী ইউনিয়ন থেকে মামুনুর রশীদ হিমু, বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেন তরফদার বান্টু, সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাদশা, শাহীন আহম্মেদ, সাগর আহম্মেদ, আলমগীর হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন থেকে ফজলুল করীম নিপু, রাফেউল ইসলাম বাবুল, সাকাওয়াত হোসেন ছকো, আতাউর রহমান গোল্লা, রহমান রাজু। একটি সূত্র জানায় আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে পরিচিত, তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ এর নাম দলীয় হাই কমান্ডে পাঠানো হয়েছে।
কর্ণিবাড়ী ইউনিয়ন থেকে জেলা পরিষদ সদস্য আনছার আলী মাস্টার, মুঞ্জুরুল রহমান, প্রদীপ কুমার, কুতুবপুর ইউনিয়নের আতাউর রহমান মিঠু, জাহাঙ্গীর আলম নয়ন, জহুরুল ইসলাম, ভেলাবাড়ী থেকে গোলাম রব্বানী টুকু, বর্তমান চেয়ারম্যান রুবেল উদ্দিন, মহির উদ্দিন, কামালপুর ইউনিয়ন থেকে রবিউল হাসান হেলাল, বর্তমান চেয়ারম্যান হেদায়েদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম, অধ্যক্ষ মোকলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান বাদশা, বোহাইল ইউনিয়ন থেকে আহসান হাবীব, আব্দুল হামিদ, জর্জিশ হোসেন, বেলাল হোসেন, হাটশেরপুর ইউনিয়ন থেকে শাহানুর আলম শান্ত, বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান মতি হাজারি, এফাজ উদ্দিন, আজিজুল হক টেপা, জুয়েল শেখ, কাজলা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান রাশেদ মোশাররফ, শাহজাহান আলী, তারাজুল ইসলাম তারা, চন্দনবাইশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন দুলাল, নয়া মিয়া, মাহমুদুন নবী হিরু।
এছাড়াও সদর ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান সাহাম্মত করিম, বর্তমান চেয়ারম্যান আব্দুল কাকী, রুবেল, আব্দুল আলীম, প্রতি ইউনিয়ন থেকে ১জনকে দেওয়া হবে চেয়ারম্যান পদে মনোনয়ন।
ইতিমধ্যেই উপজেলার চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, হাট-বাজার, রাস্তা-ঘাটে সর্বত্রই চলছে আলোচনা, কোন ইউনিয়ন থেকে এবার তাদের মধ্যে কোন ভাগ্যবান ব্যক্তি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম বলেন, ১১ ইউনিয়নের জন্য মোট ৫৫ জনের নাম বগুড়া জেলা কমিটি হয়ে ঢাকায় পাঠানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা আজ থেকে শুরু করে ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। দাখিলের পর নেয়া হবে তাদের সাক্ষাৎকার।


