গফরগাঁওয়ে ইউপি মেম্বার প্রার্থী হত্যার মামলায় গ্রেফতার
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন ৫জানুয়ারী ইউপি নির্বাচনে পাঁচবাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রাথী রফিউল আলম ছিদ্দিকী জিতু (৩০) কে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে নলচিড়া এলাকায় তার মোরগ মার্কায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের প্রবাসী সবুজ হত্যার মামলায় প্রধান আসামী ছিলেন।
পাগলা থানার ওসি মোঃ রাসেদুজ্জামান বলেন,গ্রেফতারি পরোয়ানা মূলে প্রবাসী সবুজ হত্যা মামলার প্রধান আসামী জিতু কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


