শিরোনাম

South east bank ad

নেত্রকোনায় বিজয় শোভাযাত্রা

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবসে নেত্রকোনায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি নেত্রকোনা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকারসহ আরো অনেকে।

এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: