শিরোনাম

South east bank ad

পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় পুলিশ মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে তাদের বরণ করে নেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর-কাশিয়ানীর সার্কেল এসপি শাহিনুর চৌধুরী। সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিরু মিয়া, শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: