শিরোনাম

South east bank ad

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে নৌরুটের দুই পাড়ে দুই সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি ও নৌ চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: