শিরোনাম

South east bank ad

রাজশাহীতে ডিবির অভিযানে গ্রেফতার-২০

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত ২৪ ঘন্টায় (৩ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ -২ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০ লিটার চোলাইমদ, ২৫ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: