শিরোনাম

South east bank ad

শেরপুরে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামের পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন মাঠে আজ শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুমা বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেনাজ ফেরদৌস।

এলাকাবাসী ও আয়োজক সূত্রে জানা যায়, বিগত ৫ বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে ওই যুব সমাজ।

৬ নং পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.হায়দার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য ও পাকুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.কফিল উদ্দিন, শেরপুর জেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী শৈবাল, পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শরিফুর রহমান শুভ প্রমূখ।

প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, "গ্রামের মনোরম পরিবেশে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন এটা বিশাল ব্যাপার। মাদক, জুয়াসহ বিভিন্ন প্রকার নেশা থেকে একমাত্র খেলাধূলায় পারে যুব সমাজকে সুস্থ্য রাখতে।"

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: