এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপকারী মাহিন গ্রেফতার
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোর সদরের ডাঙ্গাপাড়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী সানজিদা আকতার বীণাকে(১৯) এসিড নিক্ষেপের ঘটনায় মূল অভিযুক্ত মাহিন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ নভেম্বর ২০২১) রাত ৮টায় নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন
এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার (২১ নভেম্বর ২০২১) রাতে পুলিশ প্রধান অভিযুক্ত মাহিন হোসেনকে গ্রেফতার করে। সোমবার সকালে বিনার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। বিনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, গত রবিবার (২১ নভেম্বর ২০২১) বিকেল সোয়া ৫টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় বীণার পথরোধ করে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে অভিযুক্ত মাহিন ও তার দুই সহযোগি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।


