শিরোনাম

South east bank ad

সাভার থেকে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা থেকে প্রতারক চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

এরই ধারাবাহিকতায় ইং ১৫/১১/২০২১ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা সাভার মডেল থানাধীন বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ অফিসে অভিযান পরিচালনা করে সিকিউরিটি গার্ডে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা মূলক ভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে কম্পিউটার সেট ০২ টি, সীম ১৪ টি, ইউনিফরম ০৭ সেট, বুট ০২ সেট, সীল ০২ টি, রেজিষ্টার ০১ টি, অঙ্গীকার নামা ৯০ পাতা, ভাউচার ৯০ পাতা, ভর্তির আবেদন ফরম ৯০ পাতাসহ নিন্মোক্ত প্রতারক চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোছাঃ সাহের বানু (৩২), জেলা- কুড়িগ্রাম, মোঃ রবিউল ইসলাম @ রবি (২২), জেলা- বরিশাল, মোঃ খাইরুল ইসলাম (৫০), জেলা- জামালপুর, মোঃ সুমন বাবু (২০), জেলা- কুড়িগ্রাম, মোঃ হিরন পারভেজ (২১), জেলা- চুয়াডাঙ্গা।

প্রাথমিক জিজ্ঞাসাবদে ধৃত আসামীরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে ও এই ধরনের প্রতারনার কথা স্বীকার করে ও বিভিন্ন সাধারণ ও নিরীহ লোকজনদের নিকট হতে বিপুল পরিমানের নগদ অর্থ প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করে আসছে।

প্রতারণার কৌশলঃ
তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত উক্ত স্থানে বণ্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে সাধারন লোকজনকে আকৃষ্ট করে। পরবর্তীতে ধৃত আসামীরা উক্ত লোকজনদের নিকট হতে ফরম, ইউনিফরম ক্রয় বাবদ বিভিন্ন অংকের টাকা নিয়ে তাদের চাকুরী না দিয়ে টাকা অত্মসাৎ করে আসছে। এভাবে ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত একই উদ্দেশ্যে সাধন কল্পে প্রতারণার উদ্দেশে উক্ত অফিস খুলে সেখানে সিকিউরিটি গার্ডে নিয়োগের কথা বলে অসংখ্যা লোকের নিকট হতে নগদ অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করে আসছে এবং কেউ তার প্রদানকৃত টাকা ফেরত চাইলে ধৃত আসামীরা তাকে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে তাদের উক্ত অফিস হতে বের করে দেয়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরুপ প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: