শিরোনাম

South east bank ad

সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ২৮ জনের বিরুদ্ধে মেয়রপত্নীর মামলা, তদন্তে পিআইবি

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটনসহ ২৮জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত ৭ নভেম্বর সোনাতলার নব নির্বাচিত পৌর মেয়রের স্ত্রী ও শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ফেরদৌসি বাদি হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনাতলা আমলী আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেডসহ ২৮ জনকে আসামী করা হয়েছে।

বিচারক শহীদুল ইসলাম মামলাটি থানায় রেকর্ড করে তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তরের জন্য থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মামলাটি আদালতের নির্দেশে বৃহস্পতিবার থানায় রেকর্ড করার পর গতকাল (শুক্রবার) পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। পিবিআই সদস্যরা মামলাটি তদন্তভার গ্রহণ ও আসামী গ্রেফতারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর সোনাতলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে দ্বিতীয় বারের মতো পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু মেয়র নির্বাচিত হন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গত ৩ নভেম্বর দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির নেতা হাসুর বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটনের হুকুমে নব নির্বাচিত মেয়রের সমর্থক হোসেন আলীকে পথরোধ করে মারপিট করে ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় মেয়র জাহাঙ্গীর আলম এগিয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তিরা বাটাম ও লোহার রড দিয়ে মারপিটসহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় মেয়রের পকেটে থাকা ৮০ হাজার ৫শ টাকা আসামী উৎপল ছিনিয়ে নেয়। আহত জাহাঙ্গীর আলম নান্নুকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ, ৩ নভেম্বর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেডের দায়ের করা মামলায় মেয়র জাহাঙ্গীর আলম নান্নু এখন জেল হাজতে রয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: