শিরোনাম

South east bank ad

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাটোরে বাসদের মানববন্ধন

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

চাল, ডাল, তেল, চিনি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদের সভাপতি দেবাশীষ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি'র সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, মোবারক হোসেন, আশীষ নিয়োগী সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ‘বাজার সিন্ডিকেটের’ কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়েছে।

তাদের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন সিন্ডিকেটের কাছে অসহায়। সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণ করার পাশাপাশি টিসিবির উদ্যোগে নিত্যপণ্যের বিক্রি বাড়াতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: