শিরোনাম

South east bank ad

নাটোরে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় নাটোর সদর থানার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (নলডাঙ্গা-নাটোর সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, নাটোর পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুস সালাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, নাটোর জজ কোর্টের পিপি এড.সিরাজুল ইসলাম প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: