শিরোনাম

South east bank ad

পুত্র হত্যার অভিযোগ অস্বীকার করলেন পিতা

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে পিতার বিরুদ্ধে নিজ পুত্র সন্তানকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেন ।

গতকাল মঙ্গলবার ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলেনে পিতা আমির হোসেন এ দাবি করেন । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আলআমিনের মা জয়নব বিবি, ভাই নিরু হাওলাদার ও নিকটাত্মীয় ইদ্রিস মোল্লা।

মামলার নথিপত্র ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ওরফে আলআমিন(২০) গত ৩ জুলাই ২০০৯ তারিখে খুন হয়। এ ঘটনায় আল-আমিনের পিতা আমির হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় পরেরদিন একই এলাকার হারুন অর রশিদ ও মন্টুসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই মিজানুর রহমান, নিহত আলআমিনের মোবাইল ফোনের সূত্র ধরে মোজাম্মেল হোসেন নামে একজনকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত মোজাম্মেল আদালতে স্বাীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে । জবানবন্দীর ওপর ভিত্তি করে তদন্ত কর্মকর্তা নিহত আল-আমিনের পিতাসহ ছয় জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন । মামলাটি বর্তমানে ঝালকাঠির অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে যুক্তি তর্ক উপস্থাপনের পর্যায় রয়েছে । ইতিমধ্যে দুইজন আসামী মারা গেছেন । গত ৫ অক্টোবর নিজেকে নিহত আল-আমিনের ফুপাত ভাই পরিচয় দিয়ে ওবায়দুল হক নামে এক ব্যক্তি ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুত্র হত্যার দায়ে পিতা আমির হোসেনের বিচার দাবি করেন। ওই সংবাদ সম্মেলনের জবাব দিতে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করেন পিতা আমির হোসেন ।

আমির হোসেন লিখিত বক্তব্যে দাবি করেন, ওবায়দুল হকদের সাথে পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিরোধ রয়েছে । তার পুত্র আল-আমিন খুন হওয়ার পরে বিপুল পরিমান অর্থ খরচ করে পুত্র হত্যার মামলায় পিতা হিসেবে আমির হোসেনের নাম অন্তভুক্ত করতে প্রতিপক্ষরা সক্ষম হয় । সংবাদ সম্মেলনে আমির হোসেন পুত্র হত্যার সুষ্ঠু বিচার এবং প্রতারক ওবায়দুল হকেরও বিচার দাবি করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: