চৌকিদারি প্যারেড পরিদর্শনে এএসপি সার্কেল
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর জেলার মেলান্দহ থানা প্রাঙ্গণে চৌকিদারি প্যারেড গ্রহণ করা হয়। বৃহস্পতিবার বিকালে মেলান্দহে থানার কার্যালয়ে অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম চৌকিদারি প্যারেড গ্রহণ করেন।
চৌকিদারি প্যারেডে মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার উপস্থিত ছিলেন।
তিনি এলাকায় মাদক, জুয়া বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার জন্য নির্দেশ দেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব/২০২১ উদযাপন উপলক্ষে সকলকে আইন শৃঙ্খলার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।


