শিরোনাম

South east bank ad

গফরগাঁওয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে মাহামুদুল হাসান সাগর(১৮)নামে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার দুপুর ৩ টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ছত্রাইল বিল এলাকার দীঘা গ্রামে।
নিহত সাগর ওই এলাকার আবুল হোসেন( ৫৬) দ্বিতীয় ছেলে ও স্থানীয় হুরমত উল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, আকাশ মেঘলা দেখে বাড়ির পাশেই ছত্রাইল বিল পাড় থেকে গরু আনতে গেলে সেখানেই বজ্রপাতে সাগরের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আবুল হোসেনের তিন ছেলে দুই মেয়ে নিয়ে সুখের সংসার ছিলো।

দেশে এখনো বছরে প্রায় দেড় শ মানুষের মৃত্যু হয় বজ্রপাতে।

গবেষণা বলছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশে বজ্রপাতে মারা গেছে ১৮৭৮ জন এবং তাদের ৭২ শতাংশই কৃষক।

ভূমি থেকে ৩ মাইল দূরত্বের বজ্রপাত ১ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন করে। বৈদ্যুতিক শক্তি পরিমাপক একক ‘কিলোওয়াট, আওয়ার’। এ হিসেবে এ শক্তি ২৭,৮৪০ কিলোওয়াট,আওয়ার।

গফরগাঁও রাওনা ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অত্র এলাকার স্কুল শিক্ষক মুর্শিদ ফকির বলেন,বজ্রপাতে ক্ষয়ক্ষতি এবং মৃত্যু কমাতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সঙ্গে প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এই শিক্ষক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: