শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে যুবলীগের বর্ধিত সভা

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ‘র কার্যালয়ে শুক্রবার বিকেলে যুবলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা এর সঞ্চলনায়, যুবলীগ সভাপতি মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন, নেত্রকোনা জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি। অন্যদের মধ্যে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে নতুন শক্তি নিয়ে জেগে উঠছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারীরা রোধ করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগের সকল নেতাকর্মীদের এগিয়ে আসতে সভায় আহবান জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: