শিরোনাম

South east bank ad

আনোয়ারায় সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়ঃ (আনোয়ারা,চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা পরিষদের অর্থায়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত ২২জন মহিলার মাঝে সেলাইমেশিন এবং ২০জন পঙ্গু'র মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এই সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী।

হুইল চেয়ার পেয়ে খুশি হয়ে আনু মিয়া বলেন, আজকে অনেকদিন থেকে একটা ভাঙা চেয়ার নিয়ে কষ্ট পাচ্ছি। এই নতুন চেয়ারটা পেয়ে আমি অনেক খুশি।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন,আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র নারীদের সেলাইমেশিন এবং পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এই ধরণের কর্মকান্ড অব্যহত থাকবে বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: