নাটোরে মুদি দোকানিকে জরিমানা
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের নলডাঙ্গায় এক মুদি দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মেসার্স ঘোষ স্টোর এর পরিচালক দীপ কুমার ঘোষকে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রয়ের দায়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার নলডাঙ্গা বাজারের মের্সাস ঘোষ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় এ দোকানে বিভিন্ন খাদ্য দ্রব্য মেয়াদোর্ত্তীণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিক দ্বীপ কুমারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


