শিরোনাম

South east bank ad

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘বর্তমানের নবীন কর্মকর্তারাই ভবিষ্যতে ব্যাংকের নেতৃত্ব দেবেন। তাই কর্মজীবনের শুরু থেকেই শৃঙ্খলা, নিষ্ঠা, পেশাদারত্ব ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’

এমডি ও সিইও বলেন, ‘ব্যাংকিং একটি সেবাধর্মী পেশা। তাই গ্রাহকসেবার পাশাপাশি আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকারদের অন্যতম প্রধান দায়িত্ব।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: