শিরোনাম

South east bank ad

শিবগঞ্জে ক্ষোভে সিঁদ কেটে শশুর বাড়িতে চুরি করল জামাই

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

স্ত্রী তালাক দিয়ে চলে যাবার ঘটনায় ক্ষোভে শ^শুর বাড়িতে সিঁদ কেটে চুরি করেছে জামাই রিজ্জাকুল মন্ডল (২১)। চোরাই পণ্যের মধ্যে ছিল একটি এলইডি টিভি ও একটি ফ্যান। কিন্তু পুলিশ সেই চোরকে গ্রেফতার করে চুরি যাওয়া এলইডি টিভি ও ফ্যানটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৮ আগস্ট দিবাগত গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র গ্রামে।

গ্রেফতার হওয়া রিজ্জাকুল মন্ডল একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে। গত শুক্রবার বিকেলে রিজ্জাকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে রিজ্জাকুল জানায়, প্রায় ছয় মাস আগে নিজ গ্রামেই মনজু মিয়ার মেয়ের সঙ্গে বিয়ে হয় রিজ্জাকুলের। জামাইয়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই চুরির নালিশ আসে শশুরের কাছে। এজন্য শ^শুর বিরক্ত হয়ে তালাকের মাধ্যমে মেয়েকে ছাড়িয়ে নেন। এতে করেই শশুরের বিরুদ্ধে রিজ্জাকুলের মনে ক্ষোভ জন্মে। শ^শুরকে শায়েস্তা করতেই তার বাড়িতে চুরি করার পরিকল্পনা করে। এর জের ধরেই গত ৮ আগস্ট রাতের কোনো এক সময়ে শশুরের বাড়িতে গিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এর পর ২১ ইঞ্চি এলইডি টিভি ও একটি ফ্যান চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে পরের দিন শশুর মনজু মিয়া থানায় লিখিত অভিযোগ দেন।

এ ঘটনায় পুলিশ ৯ আগস্ট বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জামাই রিজ্জাকুল মন্ডলকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে চুরি ঘটনা স্বীকার করে তার ক্ষোভের কথা জানান পুলিশকে। তার দেওয়া তথ্য মোতাবেক চুরি যাওয়া টিভি ও ফ্যান উদ্ধার করে শ^শুরকে ফিরিয়ে দেয় পুলিশ।
ঘটনায় সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার রিজ্জাকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরি যাওয়া টিভি ও ফ্যান মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: