শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে ঝুঁকি নিয়ে চলছে নৌ-যান

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরাঞ্চলে ঝুঁকি নিয়ে চলছে ছোট নৌ-যান। অসাধু ব্যবসায়ীরা ক্ষমতার অপব্যবহার করে ইঞ্জিল চালিত ছোট ছোট ট্রলার নদী পথে ব্যবহার করে আসছে। এ কারণে নৌ-দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, সাগর উপকুলীয় অঞ্চলে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত দূর্যোগ মৌসুম। আর এই দূর্যোগ মৌসূমে উপকুলবাসীর জন্য বন্যা কিংবা জলচ্ছাস একটি চলমান প্রাকৃতিক সমস্যা। কিন্তু পটুয়াখালীর চরাঞ্চলে বিভিন্ন নৌ-রুটে মানা হচ্ছে না সে সকল নিয়ম। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়া সহ উত্তাল নদী গুলোতে চলছে ফিটনেস ও অনুমোদন বিহীন ছোট ছোট ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা। চরমোন্তাজ থেকে গলাচিপা, কোড়ালিয়া থেকে চালিতাবুনিয়া, গাইয়াপাড়া থেকে কলাপাড়া সহ বিভিন্ন নৌ-রুটে এসকল অবৈধ নৌযান চলাচল করছে প্রতিদিন। বিচ্ছিন্ন দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ হওয়ায় সুবিধা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ঝুঁকিপূর্ণ এসব ইঞ্জিল চালিত নৌকায় নিজেদের কাজের তাগিদে ঝুঁকি নিয়ে পারাপার হয় হাজার হাজার সাধারন মানুষ।

স্থানীয়রা জানান, ট্রলার মালিকরা অধিক লাভের আশায় যাত্রীর সাথে মাল বোঝাই করে নেয়। তাতে সাধারন যাত্রীদের কষ্টের সীমা থাকেনা। দূর্ঘটনায় প্রাণহানীর আগেই উপকুলীয় এলাকায় এসব অবৈধ নৌযানের পরিবর্তে নিরাপদ নৌ-যান সার্ভিস চালু করার দাবি সাধারন মানুষের।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ইতোমধ্যে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। দূর্যোগ মৌসুমে এভাবে ঝুঁকিপূর্ণ ট্রলারে যাত্রী চলাচল করলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পরে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: