শিরোনাম

South east bank ad

নানা কর্মসূচিতে রুয়েটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

নবনির্মিত আধুনিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও শিক্ষক ডরমেটরির ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ^বিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- ১৮তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়। এরপর ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস-২০২১ এর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ, ভার্চুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে ওফবধ ঈড়হঃবংঃ এর পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে রুয়েটের রেজিস্ট্র্রার (ভারপ্রাপ্ত্) অধ্যাপক ড. সেলিম হোসেন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফফার খান, বিশ্ববিদ্যালয় দিবস-২০২১ উদযাপন কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মামুনুর রশীদ, আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, রুয়েট অধিতর উন্নয়ন প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: